ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাতি মামলার ২ আসামী পিবিআই’র হাতে আটক

Reporter
জাকির হোসেন সৈকত,ফরিদগঞ্জ
আপডেটঃ জুন ১, ২০২৩ | ৮:০৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে মুখোশধারী ডাকাতি মামলার ২ আসামীকে দেড় বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র হাতে ২ আটক হয়েছে। আটককৃতরা হলেন একই উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বাসিন্দা মো. শুভ(২৭) ও মো. স্বপন(৩৬)। ঢাকা ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতে আটক করে বৃহস্পতিবার তাদের কে আদালতে প্রেরন করা হয়। এদিকে ফরিদগঞ্জ থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে কাউকে আটক করতে না পারায় মামলাটির তদন্ত বার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই’র দেয়া তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে তোফায়েল আহমেদ’র বসত বাড়ির বিল্ডিং এ গত ১৭ অক্টোবর ২০২১ খ্রিটাব্দে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের হাতে ভুক্তভোগী তোফায়েল আহমেদসহ ৩জন সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণ অলঙ্কার,মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। ডাকাতরা মুখোশ পড়ে থাকার কারনে কাউকে সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতদের অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা করে ডাকাতির ঘটনার শিকার মো. তোফায়েল আহমেদ।

চাঁদপুর পিবিআই’র পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে মামলাটির তদন্তভার আমাদের হাতে আসলে পিবিআই’র টিম ক্লুলেস এঘটনায় অভিযুক্তদের আটকের জন্য ছায়া তদন্ত শেষে অভিযুক্তদের সনাক্ত করে। এ ঘটনায় জড়িত মো. শুভ(২৭) ও মো. স্বপন(৩৬) কে আটকেরপর তাদের স্বীকারোক্তি পাওয়ারপর আটককৃদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই’র এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার প্রায় ১৯ মাস ১৫ দিন পর ২ অপরাধী আটকের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কতৃজ্ঞতা জানিয়ে বাকিদেরও আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী মো.তোফায়েল আহামেদ।

E/N

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক