মানুরী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা

নিয়োগ বাণিজ্যসহ নানান অনিয়মে জর্জরিত (পর্ব-১)

দ্বিতীয় পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ১:৫২
Link Copied Successfully!
মানুরী ইসলামীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ভবন -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মানুরী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা নিয়োগ বাণিজ্যসহ নানান অনিয়মে জর্জরিত হয়ে পড়ছে। উন্নয়নকাজের আড়ালে এসব অনিয়মের নিয়ন্ত্রণ কর্তা মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক। তার সাথে রয়েছেন দুই শিক্ষক ও অবৈধ এক অভিভাবক সদস্য। এসব অনিয়ম নিয়ে শিক্ষক ও পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছে দুই গ্রুপ। একে অপরকে কোণঠাসা করতে চলছে নানান ষড়যন্ত্র। সম্প্রতি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ তুলে ধরা হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, দ্বিতীয়বারের মতো মাদ্রাসায় অফিস কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তারআগে এই পদসহ দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ওইসময় অনিয়মের প্রশ্ন উঠে। অফিস কাম কম্পিউটার পদটি স্থগিত করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২১ জানুয়ারী। এবারও পদটি নিয়ে এলাকায় ঘুষ বাণিজ্যের নানান গুঞ্জন উঠেছে। একাধারে তিন থেকে চারজনের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়োগ দেয়ার আশ্বস্ত করেন চক্রটি।

খোঁজ নিয়ে জানা গেছে, দায়িত্ব অবহেলার কারণে অধ্যক্ষ ২০২১ সালে জুনিয়র দাখিল পরীক্ষার্থদের ফরম পূরণ করেনি। পরের বছর বোর্ডে অতিরিক্ত ফি দিয়ে বিষয়টি সুরাহ করেন। কমিটি গঠনেও রয়েছে অনিয়ম। নিয়ম-নীতি বিধি তোয়াক্কা না করে নিজের পছন্দ মত লোক নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে অভিভাবক সদস্য মো. দেলোয়ার হোসেন মিজি। তাকে অষ্টম শ্রেণির ছাত্র শাকিলের অভিভাবক দেখানো হয়েছে। মুলত শাকিলের অভিভাবক মুন্নি বেগম।

বিজ্ঞাপন

সরজমিনে গিয়ে কথা হয় কয়েকজনের সাথে। তাদের মধ্যে অফিস কাম কম্পিউটার পদ প্রার্থী এক নারীর স্বামী ইকবাল মোল্লা। ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তবে এলাকায় কথিত রয়েছে তিনি ছয় লাখ টাকার বিনিময়ে দর কষাকষি করে পাকাপোক্ত আবস্থানে রয়েছেন।

মুঠোফোনে কথা হয় স্থানীয় বাসিন্দা আবুল বাসারের সাথে। তিনি জানান, প্রথমবার নিয়োগ বিজ্ঞপ্তির সময় তিন লাখ টাকা দিয়েছেন। কিন্তু তার টাকা ফেরত পাননি। যার কাছে দিয়েছেন তিনি মারা গেছেন।

জানতে চাইলে কলেজ অধ্যক্ষ আমিনুল হক বলেন, মাদ্রাসার দায়িত্ব নেয়ার পর অনেক উন্নয়ন কাজ করেছি। প্রতিহিংসার বশত অপবাদ দেয়ার চেষ্টা করছে একটি চক্র। নিয়োগ বাণিজের প্রসঙ্গে বলেন, মাদ্রাসার কেউ নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত নন। অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন মিজির প্রসঙ্গে বলেন, তাকে শিগগির দাতা সদস্য হিসেবে নেয়ার প্রক্রিয়া চলছে। (দ্বিতীয় পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার)

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ