কচুয়ায় ২য় স্ত্রীর মাদক মামলায় স্বামী গ্রেপ্তার

শান্তু ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২২ | ১০:২১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের সফিকুল ইসলাম শিকারীর ছেলে মোঃ ইব্রাহীম পাঠান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ী থেকে ২য় স্ত্রীর মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে কচুয়া থানার এসআই সজল বড়ুয়া তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। এর আগে ইব্রাহীম পাঠানের ২য় স্ত্রী রাজিয়া বেগম নিজ বাড়ী থেকে গাঁজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে ২৭ দিন জেল হাজতে ছিলেন।

ইব্রাহীম পাঠানের ২য় স্ত্রী দাবীদার রাজিয়া বেগম বলেন প্রায় ৬ বছর আগে আমার স্বামী মারা যান। পরবর্তীতে গত বছর খানেক ধরে ইব্রাহীম পাঠান আমার নিজ বাড়ীসহ বিভিন্ন স্থানে আমাকে বিয়ে করার জন্য নানানভাবে চেষ্টা করে। এক পর্যায়ে গত ৪ মাস পূর্বে ৫ লক্ষ টাকা কাবিনে আমাকে বিয়ে করে। বিয়ের পর ইব্রাহীম পাঠান তার পূর্বের স্ত্রী ও অন্যান্যদের পরামর্শে আমার সাথে খারাপ আচরন শুরু করে কৌশলে আমার খাটের নিচে গাঁজা রেখে পুলিশকে খবর দিয়ে আমাকে জেলে পাঠায়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ইব্রাহীম পাঠান আমাকে বিয়ে করার পর ভরনপোষন না দিয়ে নানান ভাবে কষ্ট দিচ্ছেন। আমি তার স্ত্রীর স্বীকৃতি ও বরনপোষন দেওয়ার জোর দাবী জানাই।

স্থানীয় এলাকাবাসী জানান ইব্রাহীম পাঠান স্থানীয় ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রিসহ নানান অপরাধ কর্মকান্ড বীরদর্পে চালিয়ে আসছেন। তার এই অপরাধ কর্মকান্ডে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

এদিকে ইব্রাহীম পাঠানের মাদক বিক্রি বন্ধ ও তার সেল্টার দাতাদের খোঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর