চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ৬:২৭
Link Copied Successfully!

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

​শনিবার দুপুরে হেলিকপ্টারে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের লক্ষ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

​পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান দুর্গম ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, নদী ও সড়কপথের যোগাযোগব্যবস্থা এবং ভারী বা মাঝারি শিল্পকারখানা স্থাপনের সার্বিক সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

বিডা চেয়ারম্যান বলেন, “অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে, শিল্পায়ন ঘটবে এবং স্থানীয় যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত এই চরাঞ্চলের মানুষের সার্বিক আর্থসামাজিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারে।”
​
​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক