POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬ | সময়: ১০:১০ পূর্বাহ্ণ

চাঁদপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ জন নেতাকর্মী, ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

​রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামীলীগের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জে ৮ জন, কচুয়ায় ৬ জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ২ জন এবং শাহরাস্তি থানায় ২ জনসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে শুক্রবার রাতের অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬২ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া মাদকদ্রব্যসহ ৬ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়।

অপরদিকে ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে যাচাই-বাছাই শেষে ২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন