চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৬ | ৮:৫১
Link Copied Successfully!

চাঁদপুর জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ দলটির ৬২ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এছাড়া পৃথক অভিযানে ১২ জন মাদক সংশ্লিষ্ট আসামিকে গ্রেফতার এবং ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

​তিনি জানান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

​শুক্রবার রাতে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জেলার অন্যান্য স্থানে পরিচালিত অভিযানে গ্রেফতার হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার (গুনরাজদী থেকে), জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান মুন্না (নিজ বাড়ি থেকে), পৌর ছাত্রলীগের সম্পাদক আমজাদ হোসেন রনি (ট্রাক রোড থেকে), বাগাদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান এবং যুবলীগ নেতা আরিফ হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, মতলব উত্তরে ১২ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ৬ জন ও শাহরাস্তিতে ৬ জন।
​
​অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষায় মাদক মামলার ১২ আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া কিশোর গ্যাংয়ের অভিযানে ১৯ কিশোরকে আটক করা হয়। ফরিদগঞ্জ থানা এলাকা থেকে ৭ জন, সদর মডেল থানা থেকে ৪ জন, হাইমচর থেকে ৪ জন এবং হাজীগঞ্জ থেকে ৪ জনসহ মোট ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক কিশোরদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
​
​এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় চাঁদপুর শহরে জামায়াতে ইসলামী, জেলা যুবদল, ছাত্রদল ও এনসিপি পৃথক প্রতিবাদ মিছিল বের করে।

​জেলা পুলিশ মো. মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক মতলবে ভাতীজাকে হত্যার চেষ্টার অভিযোগ, থানায় মামলা চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ইব্রাহিমপুর ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে সবসময় কাজ করে যাবো : চেয়ারম্যান পদ প্রার্থী বাদশা মিয়া চৌকিদার মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ