
চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর ও জেলা পুলিশের যৌথ অভিযানে ৪ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণ রবিবার চাঁদপুর সদর মডেল থানাধীন শাহতলী আদর্শ একাডেমির সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতার হন: মো: ফখরুল ইসলাম খাঁন (৩৭)
পিতা: মৃত খোরশেদ আলম খাঁন কিরন, মাতা: রাবেয়া বেগম
ঠিকানা: সাং- বড় শাহতলী খাঁন বাড়ী, ০৪ নং ওয়ার্ড, ০৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।


তার কাছ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ০৪ পিস জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো: সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারনির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



























