চাঁদপুর সদরে বেড়িবাঁধের গাছ কাটছে চক্র, ধসের আশঙ্কা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৬ | ১১:৫৩
Link Copied Successfully!

সরকারি অনুমোদন ছাড়াই দিনে দুপুরে বেড়িবাঁধের উপর নির্মিত সড়কের অসংখ্য গাছ কেটে ফেলেছে স্থানীয় একটি চক্র। এতে ওই এলাকার সড়ক ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বহরিয়া বাজারের কিছুটা পূর্ব দিকে বেড়িবাঁধ সংলগ্ন সড়কে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বেড়িবাঁধের উপর থেকে বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে। গাছগুলো সড়কের পাশে রোপণ করা হয়েছিল বাঁধ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের জন্য।

বিজ্ঞাপন

পরিবেশ ও পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী বেড়িবাঁধের উপর থেকে গাছ কাটা নিষিদ্ধ। এভাবে নিয়ম বহির্ভূতভাবে একাধিক গাছ কেটে ফেলায় বর্ষায় সড়কের ওই অংশটি ধসে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন প্রকৌশলীরা।

এতে শুধু সড়কই নয়, আশপাশের ফসলি জমি ও বসতবাড়িও প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপ দাবি
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা গাছ কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দিনে দুপুরে গাছ কাটলেও কেউ বাধা দেয় না। এভাবে চলতে থাকলে বেড়িবাঁধ দুর্বল হয়ে যাবে।”

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা