
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন হাওলাদারকে বিএনপির সকল প্রকার দলীয় পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার ১৬ আগস্ট ২০২৬ তারিখে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আক্কার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। পত্রের স্মারক নং: চাঁ. পৌ. বি.এন.পি ০১/২৬।
পত্রে উল্লেখ করা হয়, গত ২৬/১০/২০২৫ তারিখে চাঁ. পৌ. বি ২৮/২৫ নং স্মারকে দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপ এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও বিনষ্ট করার কারণে শাহাদাত হোসেন হাওলাদারকে শোকজ করা হয়েছিল।


এরপরও তিনি সংশোধিত না হয়ে গত ১৫ আগস্ট ২০২৬ বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর বলেও পত্রে জানানো হয়।



























