জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ৪:৫১
Link Copied Successfully!

কার্প জাতীয় পোনামাছ উৎপাদনে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ হয়েছেন, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন। জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠত্বের উপহার সরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

মৎস্য অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাত থেকে তাঁর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান।

বিজ্ঞাপন

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিউটের অধ্যক্ষ বিএম মোস্তফা কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ প্রমুখ। এসময় জেলা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ অন্যান্য কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষী, পোনা উৎপাদনকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মো. ইমাম হোসেন গত দুই যুগ ধরে পোনামাছ উৎপাদন, মাছচাষ ও মাছের আড়ৎদারীর মাধ্যমে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি তার কর্মের স্বীকৃতি সরূপ এমন পুরস্কার পেয়ে তিনি মহান আল্লাহ’র প্রতি শুকরিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা ও মৎস্য অধিদপ্তরে কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা