
মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) মতলব কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলার সভাপতি সাইয়েদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ডিএম আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘ভয়েস ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল হাই এবং মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহআলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ শাখার সহ-সভাপতি ও শামছুল হক ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সিফাতুল্লাহ মজুমদার, সহ-সভাপতি ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক মাজেদুল ইসলাম প্রমুখ।


এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




























