মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৬ | ৯:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যের আলোকে রবিবার (১৬ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এর পূর্বে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে বাজারর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এসে সমাপ্ত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের মধ্যে হাড় ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।

বিজ্ঞাপন

উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মৎস্য চাষী আব্দুর রশিদ,মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা,মৎস্য জীবি জয়দেব বর্মন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ।

আলোচনা সভা শেষে ৩ জন শ্রেষ্ঠ মৎস্যজীবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার জেলার শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন হাজীগঞ্জের ইমাম হোসেন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১ হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা ঐতিহাসিক জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত