
চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে সদর উপজেলার মিলনায়তনে এসে মাছের পোনা উন্মুক্ত করা হয়। পরে আলোচনা সভায় মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি, টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর -৩ সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


























