
শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার


চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ০৩ মাসের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডপ্রাপ্ত ১ জন এবং ২টি জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
সোমবার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নন-জিআর নং-৩/১৭ মামলায় ০৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ডে সাজাপ্রাপ্ত আসামী সুজন চন্দ্র শীল (২৫) কে গ্রেফতার করেন।
তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন পরানপুর (রামপুর) চৌধুরী বাড়ী। পিতার নাম আশুতোষ চন্দ্র শীল।


অপরদিকে এসআই (নিঃ) শমসেদ হোসেন ও এএসআই (নিঃ) মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জি.আর নং-১৯৬ ও জি.আর নং-২২ মামলার পরোয়ানাভুক্ত আসামী আব্দুল্লাহ আল তানিম (১৯) কে গ্রেফতার করেন।
তার বাড়ি শাহরাস্তি থানাধীন উপলতা (পূর্ব) হাজী বাড়ী। পিতার নাম আঃ ছাত্তার।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

























