কচুয়ায় অভিযানে ৬শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ২:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে গত ০২/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসআই (নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন সাহেদাপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হান্নান (৩৫) কে গ্রেফতার করেন। পিতা: নোয়াব আলী, সাং: সাহেদপুর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

বিজ্ঞাপন

তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৬, তারিখ- ০২/০৮/২০২৬ ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

এসআই (নিঃ) এফ. এম. শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন নিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহম্মেদ (২৮) কে গ্রেফতার করেন। পিতা: কবির আহম্মেদ, সাং: নিন্দপুর, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

তার হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-০৭, তারিখ- ০২/০৮/২০২৬ ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ২ আসামীকে অদ্য ০৩/০৮/২০২৬ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা