চাঁদপুর থেকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৯:৪৪
Link Copied Successfully!

২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

সোমবার ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হান্নান মিয়া তরপুরচন্ডী এলাকার মফিজ মাঝির ছেলে। তিনি তেজগাঁও ওয়ার্ডের ২ নম্বর ইউনিট যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়ার জামিন থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা