
শাহরাস্তিতে ১৩৩ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার


চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জুলাই ২০২৬ তারিখ অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই আল আমিন ভূঁইয়া ও এএসআই শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাহরাস্তি পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব উপলতা দোয়াভাঙ্গা রেলগেইট সংলগ্ন মিজানের দোকানের সামনে অভিযান চালায়।
এসময় শাহরাস্তি থানাধীন পশ্চিম উপলতা গ্রামের মোস্তফা কামালের ছেলে রহমত উল্ল্যাহ রুবেল ওরফে রুবেল (৩০) কে তার হেফাজত থেকে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।


এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৪৯, জিআর নং- ২৪২। তারিখ: ২৮ জুলাই ২০২৬।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।



























