নির্ভয়ে চিকিৎসাসেবা দিন, মব-হয়রানি ও মিথ্যা অপপ্রচারে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৫, ২০২৬ | ৫:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা বর্জ্যের পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মানবিক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, এমপি।

তিনি বলেন, হাসপাতাল ও চিকিৎসা বর্জ্য সঠিক নিয়মে ব্যবস্থাপনা ও রিসাইক্লিং করা জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “আপনারা নির্ভয়ে চিকিৎসাসেবা দিয়ে যান। কোনো ধরনের মব সৃষ্টি, হয়রানি বা মিথ্যা অপপ্রচারের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টায় নিজস্ব কনফারেন্স রুমে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (BPHCDA), হাজীগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, হাজীগঞ্জের মানুষ যেন উন্নত, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। ব্যবসায়িক লাভ-লোকসানের চিন্তার চেয়ে সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, একটি ছোট উপজেলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। তাই এ খাতকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যেসব প্রতিষ্ঠান লোকসানে পরিচালিত হচ্ছে, সেগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একীভূত (মার্জার) হয়ে যৌথভাবে পরিচালনার পরামর্শও দেন।

বিজ্ঞাপন

এমপি মমিনুল হক বলেন, হাজীগঞ্জের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক, সেবামুখী ও জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইনসাফ হাসপাতালের এমডি ইব্রাহিম খান রনি, মডেল হাসপাতালের এমডি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, শাহজাহান মেমোরিয়াল হাসপাতালের এমডি ডাঃ নজিবুল আলম মিয়াজী, শাহ মিরান হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ওয়াসিক ফয়সাল এবং ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আরিফুল ইসলাম সুমন।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম পাটোয়ারী, ডাঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডাঃ মুহিবুল আলম রুবেল, ডাঃ রাইছুল ইসলাম রুবেল, ডাঃ মাহমুদুর রহমান সাব্বির এবং ৫নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান কানুসহ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও মালিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আব্দুল হান্নান।

সভা শেষে সমিতির সদস্যদের ভোটে নির্বাচিত নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর দাফন সম্পন্ন ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ভুট্টো ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মমিনুল হক এমপির জ্ঞান অর্জনের পাশাপাশি আমল ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে: জেলা শিক্ষা অফিসার চাঁদপুরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৪ জন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার – আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা চাঁদপুরের কবি ও বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু আর নেই রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ বাবার বিদায়: এক শিশুর জীবনের সবচেয়ে বড় শূন্যতা শুরু হাজীগঞ্জের ৪নং কালোচোঁ ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হলো প্যাপিরাস পাঠাগারের একদিনের বইমেলা মতলব উত্তরে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মতলব উত্তরে বেড়েই চলেছে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে গ্রাহকরা পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ