
হাজীগঞ্জে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
Link Copied Successfully!


মাত্র ১১ দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১১ দিন আগে বড় ভাই ইসহাক বেপারী (৭২) ও সোমবার (৩ আগষ্ট ২০২৬) সকালে সিরাজুল ইসলাম বেপারী (৬৯) হৃদরোগে মৃত্যু বরন করেন। তারা হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া বেপারী বাড়ির মৃত আব্দুল রব বেপারীর সন্তান।
ইসহাক বেপারী স্থানীয় বাকিলা বাজারের রাইস মিল ব্যবসায়ী ও ছোট ভাই সাধারন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার জানান, বড় ভাই ইসহাক বেপারী ক্যান্সারে হয় আর ছোট ভাই সিরাজ বেপারী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে বেপারী পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে আসে।




























