হাইমচরে আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা

Reporter
হাইমচর সংবাদদাতা
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৩:০২
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের সরাসরি হস্তক্ষেপে অবসান ঘটেছে উপজেলা সদর আলগী বাজারের ‘হালিম চত্বর’ সংলগ্ন অবৈধ দখলদারিত্বের।

রোববার দুপুরে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন হালিম চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাইমচর উপজেলার প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজার। এই বাজারের প্রাণকেন্দ্র ‘হালিম চত্বর’। অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চত্বরের চারপাশের সরকারি ফুটপাত ও প্রধান সড়ক দখল করে অবৈধ ভাসমান চায়ের দোকান, ফল ও সবজির পসরা বসিয়ে আসছিল।

বিজ্ঞাপন

ফুটপাত ও সড়ক সংকুচিত হয়ে পড়ায় আলগী বাজারে প্রতিনিয়ত লেগে থাকত তীব্র যানজট। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিক সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

জনভোগান্তি চরম আকার ধারণ করায় পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিবেচনা করে স্বয়ং মাঠে নামেন ইউএনও অমিত রায়। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হালিম চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে চত্বরের ওপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো এলাকাটি সরকারি খাস জমি হিসেবে দখলমুক্ত করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযানে হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল।

বিজ্ঞাপন

“জনভোগান্তি কমিয়ে আলগী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।” বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

ইউএনও অমিত রায়ের এই তাৎক্ষণিক ও প্রাশাসনিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ, সাধারণ পথচারী ও বৈধ ব্যবসায়ীরা।

একাধিক সাধারণ পথচারী জানান, হালিম চত্বর দখলমুক্ত হওয়ায় দীর্ঘদিন পর তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন।

বাজারের বৈধ ব্যবসায়ীরা জানান, ফুটপাত ও প্রধান সড়ক খালি হওয়ায় বাজারে ক্রেতাসমাগম বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ সুশৃঙ্খল হবে।

উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের পর আলগী বাজারের হালিম চত্বরে দীর্ঘদিন পর ফিরে এসেছে শৃঙ্খলা ও সৌন্দর্যের আমেজ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর থেকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার চাঁদপুরে গ্রামে গ্রামে মাদকের ভয়াল থাবা, ১৫টি হটস্পট চিহ্নিত, গডফাদার অন্তত ৩০ জন হাজীগঞ্জে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন হাইমচরে আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা কচুয়ায় অভিযানে ৬শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাউদকান্দির খামারপাড়ায় বেইলি সেতু ধসে মতলবের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অল্পের জন্য বাঁচলেন ১৭ জন যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন, আমি আপনাদের পাশে আছি : শেখ ফরিদ আহম্মেদ এমপি হাজীগঞ্জের কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত মাও. মুহাম্মদ আবু ইউসুফ চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে কোস্ট গার্ড শাহরাস্তিতে ওষুধের প্যাকেটে বিদেশে ইয়াবা পাচারচেষ্টা, উদ্ধার ৩৬০ পিস উপদেশ নয়, নিজের সিদ্ধান্তেই আস্থা বাঁধনের মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত