চাঁদপুরে গ্রামে গ্রামে মাদকের ভয়াল থাবা, ১৫টি হটস্পট চিহ্নিত, গডফাদার অন্তত ৩০ জন

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৭:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় মাদকের ভয়াবহ বিস্তারে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রাম থেকে শহর। উঠতি বয়সী সন্তানদের নিয়ে দিশেহারা পরিবার ও সমাজ। মাদকসেবী ও কারবারীদের ধরপাকড় বাড়লেও থামছে না মাদকের সয়লাব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের নিয়মিত অভিযান, মামলা, গ্রেফতার – জব্দ তালিকা গেল বছরের চেয়ে চলতি বছরের ৬ মাসে বেড়েছে দ্বিগুণ।

জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের এক বৃদ্ধ মায়ের আর্তনাদ। তার ছেলেকে মাদকের টাকা না দিলে নিয়মিত মারধরের শিকার হতে হয়। সম্প্রতি তিনি ছেলের হাত থেকে নিস্তার পেতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্বরণাপন্ন হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হে আরে মারছে। চতুরা (হাসপাতালে) যাই সিলিফও লইচি। আরে চুলে ধরি টানি আরে কিছু রায়নো। একদিন আরে ইট মেলা মারছে। এখনও পায়ে বিষ। আরে থাপ্পড় -চোপড়া দিয়া বেতাল হয়ে যাইগা।

কি কয় না কয়। শুধু টাকা ( টিয়া), যতক্ষণ টিয়া না দিমু, ততক্ষণ মাথা গরম থায়। টিয়া দিলে ঠান্ডা। টিয়া দিলে আর কিছু কয় না।

তারে টিয়াও দেয়া লাগবো, খাওয়ালো লাগবো, আবার কারো কিছু চুরি করবো- সেটার জরিমানাও দিতে হইবো।
আই- অহন কি কইরুম? আন্নেরা কন….’
– মাদকের কারণে এমন ডোমেস্টিক ভায়োলেন্স/ পারিবারিক সহিংসতা অহরহ ঘটছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদপুরে চিহ্নিত মাদকের হটস্পট প্রায় ১৫টি। এর মধ্যে রয়েছে সদর উপজেলার চান্দ্রা, হরিনা, বড় স্টেশন, করালীয়া কুলি বাগান, হাজীগঞ্জের টোরাগড়, মকিমাবাদ, রান্ধুনীমুড়া বেলঘর ও শাহরাস্তির ওয়ারুক, মতলব দক্ষিণের নারায়ণপুর, কচুয়ার কড়ইয়া, সাতবাড়িয়া, সাচার, ফরিদগঞ্জের রূপসা, বাসটার্মিনাল।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এসব এলাকায় সক্রিয় রয়েছে অন্তত ৩০ জন মাদকের ‘গডফাদার’। যারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

হাজীগঞ্জ পৌরসভার মাঈনুদ্দিন বলেন, ‘আমাদের টোরাগড়ে মাদক এমন ভাবে বিস্তার করেছে যে এরা মহামারী আকার ধারণ করেছে। আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে রেল রাস্তা সহ এবং পরিবার ভেঙে পরিবার অলরেডি ভেঙ্গে গেছে। সমাজ অলরেডি পোচা ধরছে। সমাজ ভেঙে পড়ছে। পরিবার ভেঙে পড়ছে। পরিবারের বিভিন্ন পরিবার আমার জানা মতো। অনেক পরিবার সন্তানের সাথে পরিবার সাথে তাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের এমপি মহাদেবকে ধন্যবাদ। উনি সাংসদের কথাটা তুলে ধরছেন। তিনি উপর থেকে আইনটা যদি কঠিনভাবে প্রয়োগ করা হয়। আমরা নিচ থেকে সচেতন ভাবে যদি আমরা আইন আমরা প্রয়োগ করি সংস্থা না আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা সহযোগিতা করতে পারবো।

সমাজের সবচেয়ে বড় মহামারী হল মাদক। এই মাদকের কারণে এবং চুরি ছিনতাই এবং জুয়া। যা কিছু আছে সংসার ভাঙা সহ। সকলের মূল্যে রয়েছে মাদক। এই মাদক থেকে আমরা নিস্তার চাচ্ছি। ‘

একই পৌরসভার রান্ধনীমুড়া এলাকার মানিক হাজী বলেন, ‘রান্ধুনীমুড়া গ্রামকে আমরা অনেক মাদক থেকে অনেকটা পিছিয়ে মানে এনেছি। এবং মাদক সেবনকারীরা এখন অনেকটাই কমেছে। মাদক বিক্রেতারা যদিও বিক্রি করে। তবে তারা কি মানে চক্ষুর আড়ালে করে। এবং রাতের গভীরে তারা করে।

অনেক আছে। নতুন মানে পুরানগুলো অফ হলে, দেখা যাচ্ছে নতুন বাড়তেছে। এখন এইভাবে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যে ওনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে। এই জেলায় মাদকের মামলা তুলনামূলক ভাবে একটু বেশি। ‘

চাঁদপুর জজ আদলতের আইনজীবী শাওন বলেন, ‘এই জেলায় মাদকের মামলা তুলনা মুলক একটু বেশি। এই মাদকের মামলায় যে আসামিরা গ্রেপ্তার হয়, দেখা যায় যে একই আসামি বার গ্রেপ্তার হচ্ছে। যারা খুচরা খুচরা পর্যায়ে বিক্রেতা তারাই বারবার গ্রেপ্তার হচ্ছে। কিন্তু যারা ডিলার এবং বড় বড় মাদক কারবারী তারা গ্রেফতার হচ্ছে না। যারা গ্রেফতার হচ্ছে তাদের মামলা গুলা যখন বিচারের পর্যায়ে যায়, তখন দেখা যায় যে জব্দ তালিকা এবং নিরপক্ষ যে সাক্ষীরা থাকে তারা সামাজিক এবং চাপের কারণে তারা সঠিকভাবে বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করে না। যার জন্য দেখা যায় যে সাক্ষীর অভাবে অনেক সময় মামলায় তারা ছাড় পায়।’

মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলার ৮টি থানা সমন্বিতভাবে টহল ও অভিযান করছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালে অভিযান হয় ১৪০২টি, মামলা ১৩০টি, গ্রেফতার করা ১শ৪৯ জন। ইয়াবা উদ্ধার করা হয় ১৫ হাজার ৫শ ৮৭ পিসসহ, নগদ সাড়ে ৪ লাখ টাকা।
অথচ ২০২৬ সালের জুন পর্যন্ত অভিযান ৮ শ ৬টি, মামলা: ১শ ১৪টি, গ্রেফতার করা হয় ১শ ২০ জন।
জেলা পুলিশ জানায়, গেল বছর ২০২৫ সালে ৮শ ৪৬টি মাদক মামলায় ১১শ ২২ জন আসামী গ্রেফতার হয়। অন্যদিকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৭শ ৪৫ টি মামলায় ৯শ ৯৪ জন আসামী গ্রেফতার করা হয়।

মাদকের কারণে পরিবারগুলো ডোমেস্টিক ভায়োলেন্স বেশি হচ্ছে। খবর পেলেই তড়িৎ ব্যবস্থা নেয়ার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অন্যদিকে অভিযান জোরদার করায় আগে প্রতি মাসে ১শ মামলা হলেও এখন প্রতিমাসে হচ্ছে ২শ মামলা হচ্ছে। মাদকসেবী বা ব্যবসায়ী দেখলে আটক করে পুলিশের খবর দিতে হটলাইন চালু করা হয়েছে।
তবে মাদক ব্যবসায়ীর নাম দিয়ে কেউ যেন অপতৎপরতা না করে সেদিকেও সতর্ক থাকার আহবান জানান পুলিশ।

চাঁদপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মেহেদী হাসান রানা বলেন, ‘চাঁদপুরে অনেক বেশি পরিমাণে মাদক অভিযান হচ্ছে। তো চাঁদপুরে প্রায় পনেরো ষোলটি এলাকায় মাদকের স্পট রয়েছে। সেখানে আমাদের নিয়মিত অভিযান হচ্ছে। বিশেষ করে মোবাইল কোর্টে অভিযান, নিয়মিত মামলা। এছাড়া আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা কচুয়া সাতবাড়িয়া এলাকায় ব্লকহইড অভিযান করেছি। একসাথে মাদকের দুটি গড ফাদার পরিবারসহ ছয় জন ব্যক্তিকে গ্রেফতার করেছি। একটি টাস্কফোর্স মামলা হয়েছে। এবং পাঁচটি মোবাইল কোর্ট মামলা হয়েছে।
সবাইকে ঘটনাস্থলে শাস্তি দেওয়া ইতিমধ্যে যথেষ্ট প্রশংসা করিয়েছি।

এছাড়া আমরা চাঁদপুর জেলার প্রত্যেকটি থানাতেই অভিযান করছি। বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সও হচ্ছে মাদকের কারণে। সেখানেও আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছি এবং বিশেষ করে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলি সমাধানে যাচ্ছি। ‘

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি হচ্ছে শুধু চাঁদপুর নয়, সারা দেশেই মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। এই মাদককে আসলে রোধ করতে হলে আমাদের আইনি ভাবে সহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা চাঁদপুর জেলা পুলিশ ইতিমধ্যেই যে আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান সেটা জোরদার করেছি। এই মাদক মামলার হারও আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের অভিযানে আগে যেখানে মামলার সংখ্যা হতো একশো প্রতি মাসে, সেখানে আমাদের সেই সংখ্যা দুইশোর মতো হচ্ছে।
তাছাড়া এই মাদকের যে ডিলার রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান সহ যারা মাদকসেবী আছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি আরো জানান, ‘ আর যদি কোন এলাকায় কোন মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে পায় জনগণ সেক্ষেত্রে তারা তাদেরকে আটক করতে পারে। আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে পারে। ঠিক বিভিন্ন সময়ে মত সৃষ্টি করে মাদক ব্যবসায়ীর নাম দিয়ে বিভিন্ন ধরনের অপতৎফরতার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কোন মাদকের তথ্য থাকলে আমাদের হটলাইন নাম্বার রয়েছে। সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে আইনের প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত।’

শুধু আইনি অভিযান নয়, সামাজিক প্রতিরোধ, সচেতনতা ও পারিবারিক কাউন্সেলিং জোরদার করে মাদকমুক্ত চাঁদপুর গঠনের দাবী সচেতনতা নাগরিকদের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর থেকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার চাঁদপুরে গ্রামে গ্রামে মাদকের ভয়াল থাবা, ১৫টি হটস্পট চিহ্নিত, গডফাদার অন্তত ৩০ জন হাজীগঞ্জে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালকের বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন হাইমচরে আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা কচুয়ায় অভিযানে ৬শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাউদকান্দির খামারপাড়ায় বেইলি সেতু ধসে মতলবের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অল্পের জন্য বাঁচলেন ১৭ জন যদি কেউ অনৈতিকভাবে কিছু করে, তাদের বিরুদ্ধে লিখবেন, আমি আপনাদের পাশে আছি : শেখ ফরিদ আহম্মেদ এমপি হাজীগঞ্জের কোন্দ্রা মজুমদার বাড়ি জামে মসজিদের খতিব নিয়োগ পরীক্ষা সম্পন্ন, নির্বাচিত মাও. মুহাম্মদ আবু ইউসুফ চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে কোস্ট গার্ড শাহরাস্তিতে ওষুধের প্যাকেটে বিদেশে ইয়াবা পাচারচেষ্টা, উদ্ধার ৩৬০ পিস উপদেশ নয়, নিজের সিদ্ধান্তেই আস্থা বাঁধনের মতলব উত্তরে গৌর-নিতাই আশ্রম মন্দির দখলচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত