ফরিদগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Default User
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৪ | ৮:০২
Link Copied Successfully!
চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ফরিদগঞ্জ প্রতিনিধিদের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। তিনি বলেন, এদেশের গণমাধ্যমগুলো দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় দৈনিক চাঁদপুর খবর এর অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার। আমি আশা করি, দৈনিক চাঁদপুর খবর পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে।
তিনি আরও বলেন, দৈনিক চাঁদপুর খবর অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.আর.এম জাহিদ হাসান, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ.ছোবহান লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান , যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুসফিক, চাঁদপুর খবর ফরিদগঞ্জ অফিস প্রধান মামুন হোসাইনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু