তৃণমূলের কর্মীরাই বিএনপি’র অমূল্য সম্পদ: শরীফ মো. ইউনুস

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২৪ | ১২:০৯
Link Copied Successfully!
আপনারা যারা গ্রাম-গঞ্জের আনাচে কানাচে তৃণমূল পর্যায়ে বিএনপি’র কর্মী হিসেবে আছেন, মূলত আপনারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অমূল্য সম্পদ। এবং আপনারাই মূলত বিএনপির ভিত্তি এবং তৃণমূলের শক্তি। আপনাদের কাছে তারেক রহমানের বার্তা আছে আর সেই বার্তাই আমরা আপনাদেরকে কাছে পৌঁছে দিচ্ছি। তারেক রহমান আপনাদেরকে বলেছে আপনার কথা-বার্তায় আচার-আচরণে সবাইকে বুঝিয়ে দিতে হবে বিএনপি কোন আওয়ামী লীগের মতো বাকশালী দল নয়। বিএনপি একটি ভদ্র রাজনৈতিক দল। সাধারণ জনগণের কাছে বিএনপি’র গ্রহণযোগ্যতা এবং আপনার আচার-আচরণ আপনাকেই প্রমাণ করতে হবে এই দল এবং আপনি জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। এবং শহীদ জিয়ার সেই উক্তি আপনারা প্রমাণ করে দিতে হবে সেই উক্তি হলো জনগণই সকল ক্ষমতার উৎস।
ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলনে সাবেক চেয়ারম্যান আবু তালেব পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক, জেলা বিএনপি’র সহ-সভাপতি ৬৩ টি মামলার আসামি সাবেক ছাত্রনেতা শরীফ মোঃ ইউনুস।
৪ নভেম্বর বুধবার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন পাটোয়ারী, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য প্রফেসর সাইফুল ইসলাম খান, অ্যাডভোকেট মাসুদ গাজী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জিল বেপারী, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান খান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কাশেম মজুমদার, ওয়ার্ড বিএনপির নেতা মাহবুবুর রহমান, আলী আহমেদ মিন্টু পাটোয়ারী, শাহাদাত হোসেন সুমন সহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউচার আহমেদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আখতার হোসেন, উপজেলা কৃষকদলের নেতা মজিবুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, মোস্তফা পাটোয়ারী, মোঃ শফিকুর রহমান ভূঁইয়া সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু