তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা

Reporter
আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৪ | ৭:১৭
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপটি ইউনিয়নে শ্রীকালিয়া ২৫ নভেম্বর (সোমবার) গায়ে হলুদে ঊশৃঙ্খলা আচরণের প্রতিবাদ করায় বিয়ে বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট এবং পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠে। এঘটনায় স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এ ঘটনায় মুকসুদা বেগম (৬৫) নামে একজ বাদী হয়ে একই গ্রামের নুরু ড্রাইভারের ছেলে সুমন মিজি(৩০) খোকা মিয়ার ছেলে ছেলে মোঃ বাবু(২৪), মোহাম্মদ সিয়াম (২৪), মোঃ খোকন (৪৫) ও লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ রাসেল (৩৬)কে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মকসুদা বেগম বলেন, এই অভিযোগটি ওসি সাহেব ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ এর কাছে দিলে এসআই আমজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আমাকে থানায় যেতে বলেন। আমি একে একে এই তিনবার থানায় যাই। তিনি মামলাটি এফেয়ার করে কোর্টে পাঠাবেন বলে কিছু টাকা দাবি করেন। আমি টাকা দিতে সম্মতি হই। তারপরও তিনি কেন জানি কয়েকদিন ঘোরাঘুরির পরে আমাকে বলে, এই নিয়ে আমার কাছে বিভিন্ন দিক থেকে চাপ আছে, আমি বিষয়টি পরে দেখতেছি।
মুকসুদার স্বামী আমিন সরদার বলেন, ঘটনার দিন দুর্বৃত্তরা আমার ছেলের বিয়ে অনুষ্ঠানে যে অমানুষিক কার্যক্রম চালিয়েছে এবং লুটতরাজ ও অগ্নি সংযোগ করেছে। আমার মেয়েদের স্বর্ণলঙ্কার লুট ও পিকআপ ভ্যান সহ প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির করেছে। আমি এলাকায় বিভিন্ন মানুষের কাছে ঘুরে ও পরবর্তীতে থানায় গিয়েও এর কোন সুবিচার পেলাম না। আমি পুলিশ প্রশাসন সহ উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আমার এই ঘটনার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই বলেন, সেদিনকার ঘটনাগুলো খুবই দুঃখজনক এ বখাটে ছেলেগুলো বিনা দাওয়াতে গায়ে হলুদে এসে যে অমানুষিক কাজগুলো করেছে, আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহণ করছেন না জান্তে চাইলে, এসআই আমজাদ বলেন, তারা শুধু অভিযোগ করেছে, অভিযোগ অবশ্যই নেওয়া হয়েছে। এখন তা তদন্তাধীন রয়েছে। আর অভিযোগ না নিলেত আর আমি আপনাকে বলতাম না তদন্ত চলতেছে।  অভিযোগ যদি না নিতাম তাহলেত বলতাম আমার কাছে কোন অভিযোগ নাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু