ফরিদগঞ্জে বেড়েই চলছে নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৩ | ২:১৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ থানা এবং পত্রিকার তথ্য ছাড়াও সমাজে অনেক ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। লোকচক্ষুর আড়ালে ঘটছে ধর্ষণ, মানসম্মানের ভয়ে অনেক নারী গোপন রাখছেন। অবুঝ শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও রক্ষা পাচ্ছেন না ধর্ষণ থেকে। প্রতিবন্ধীরাও ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। নিকটাত্মীয়ের দ্বারা ধর্ষণের ঘটনাই বেশিরভাগ ধামাচাপা দেয়া হয়ে থাকে। ধর্ষণ ছাড়াও নারী এবং শিশু বিভিন্ন ধরনের যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলায় অস্বাভাবীক ভাবে বেড়ে গেছে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। ফরিদগঞ্জ থানার তথ্য মতে, ১ বছরে ৪২ জন নারী ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়েছেন।

ফরিদগঞ্জ থানার তথ্য মতে, গত বছর শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ছাড়া বাকী ১১ মাসেই নারী ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে জানুয়ারী মাসে ধর্ষণ হয়েছে ২ জন, নির্যাতনের শিকার হয়েছে ২ জন। মার্চ মাসে ধর্ষণ ৩, নির্যাতন ১, এপ্রিল মাসে ধর্ষণ ৪, নির্যাতন ১, মে মাসে ধর্ষণ ২, নির্যাতন ১, জুন মাসে ধর্ষণ ৩, নির্যাতন ২, জুলাই মাসে ধর্ষণ ১, নির্যাতন ৩, আগস্ট মাসে ধর্ষণ ২, সেপ্টম্বর মাসে ধর্ষণ ১, নির্যাতন ৪, অক্টোবর মাসে ধর্ষণ ১, নির্যাতন ২,নভেম্বর মাসে ধর্ষণ ১, ডিসেম্বর মাসে ধর্ষণ ১, নির্যাতন ২।

বিজ্ঞাপন

বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সংগঠক রাবেয়া আক্তার বলেন, সবার আগে সমাজ পরিবর্তনে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের চিন্তাধারায়ও পরিবর্তন আনতে হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণ একটি সামাজিক ব্যাধী। ধর্ষণ প্রতিরোধে কিছু কৃষ্টি পরিবর্তণ করতে হবে। সমাজ সংস্কৃতির কিছু কিছু জায়গায় পরিবর্তনে কাজ করতে হবে। আর সবচেয়ে সফল মাধ্যম হলো সাংস্কৃতিক জগত। শুধুমাত্র আইন করেই সব সমস্যার সমাধান করা যায় না। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং কাজ। এ ক্ষেত্রে নারীদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত