ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে: ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ | ১০:১৬
Link Copied Successfully!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী সহিংসতা, নাশকতা ও ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী মো. আব্দুল হান্নানের অনুসারীদের একটি অংশ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনা সংসদ সম্মেলন শুরু হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছ লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি বলেন গত ৩ নভেম্বর ২০২৫ সালে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ফরিদগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকায় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে বাধা, বিলবোর্ডে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বক্তব্যে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচার চালালেও একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি গুপ্টি পশ্চিম ইউনিয়নে ধানের শীষের সমর্থকদের প্রচারণাকালে হামলার অভিযোগ তুলে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে মিছিলে আক্রমণ করা হয় এবং এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইসঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদের আর্থিক প্রলোভন ও চাকরির আশ্বাস দিয়ে দলত্যাগে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী পক্ষ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ, ভোট কেনার চেষ্টা এবং বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলছে। রূপসা বাজার ও খাজুরিয়া বাজার এলাকায় দোকানপাট, সিএনজি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, অতীতে লায়ন মো. হারুনুর রশিদ ও তার পরিবারের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো কটূক্তি করা হয়নি। বরং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান জানানো হয়। একইসঙ্গে ফরিদগঞ্জবাসীকে মিথ্যাচার ও সহিংস রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খল রাজনীতিতে বিশ্বাসী। জনগণের জানমাল রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের মন্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি উপদেষ্টা এডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ