
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে খালেদা জিয়ার জন্য দোয়া
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের হক মার্কেট জামে মসজিদে দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় দুই শতাদিক মুসল্লিদের উপস্থিতিতে মুনাজাতের পূর্বে মসুল্লিদের কাছে দোয়ার আবেদন করেন, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুক কাজী, ৭নং ইউনিয়নি বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম গাজী, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি মন্টু কোম্পানি। ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারী কামাল হোসেন সিডা, যুবদল নেতা মমিন গাজি, টিটু তপদার প্রমূখ।
এসময় দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. মোখলেছুর রহমান। মুনাজাত শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।








