আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের চিকিৎসাসেবা পেল দুই শতাধিক রোগী

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২৬ | ১১:৫০
Link Copied Successfully!
অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। এতে বিভিন্ন বয়সের প্রায় ২শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
৩ জানুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতো তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলো সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবসেবায় শিক্ষার্থীদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের প্রশংসা করে বলেন, যে বয়সে অনেক তরুণ সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই সময়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের এই তরুণরা নি:স্বার্থভাবে মানবসেবায় কাজ করছে—এটি সমাজের জন্য আশাব্যঞ্জক। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংগঠন আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারবে।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নাহিদ হাসান, মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: রেদওয়ানুর নবী চৌধুরী, চর্ম, যৌন, এলার্জি ও কসমেটিকস রোগের বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম। চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরামর্শের পাশাপাশি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, ২০১৯ সাল থেকে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমাদের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের শুভাকাঙ্খী, ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত পাটোয়ারী, ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ল্যাব ইনচার্জ মেহেদী হাসান রাসেল, খাজুরিয়া ফুটবল একাডেমির উদ্যোক্তা আব্দুর রহিম তপদার, বিডি ক্লিন চাঁদপুরের সাবেক সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি, সেচ্ছাসেবক টিটু হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ