ফরিদগঞ্জে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ১:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ডে কিশোর সাব্বির হোসেন (১৫) এর মৃত্যু হয়েছে। এ সময় সাহার বাজারে পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়।

শনিবার সকাল ১০ টার দিকে জয়নালের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়।

আগুনে পুড়ে মারা যাওয়া কিশোর সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ীর বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানের কর্মচারী ছিলেন।

বিজ্ঞাপন

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও মাওলানা শাহআলমের হার্ডওয়ারের দোকান।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়। দোকানের সামনে আগুন ও পেছনের দরজায় তালা লাগানো থাকায় সাব্বির বের হতে পারেনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ