ফরিদগঞ্জে অসহায় নারীদের মাঝে এমএ হান্নানের শাড়ি বিতরণ

ফারাবী খান
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২৫ | ৯:০৬
Link Copied Successfully!

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার এক হাজার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের নারীদের হাতে শাড়ি তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে সাহসিকতা দেখিয়েছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য তারা সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম বেপারীর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায় ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারীর, সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন নফর আলী মুন্সি, উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হাছান ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ