ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের বহিষ্কার দাবি করে সংবাদ সম্মেলন

ফারাবী খান
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৫ | ৩:১৬
Link Copied Successfully!

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতিক তারেক রহমানকে নিয়ে কটুক্তি, ঔদ্ধত্বপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য রাখার প্রতিবাদে তার বহিষ্কার দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে বরণীয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। আমরা তার অবিলম্বে দল থেকে বহিষ্কার দাবি করছি। ইতেমধ্যেই বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তাই আজ আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করছি। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান,  সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়রম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহবায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান,সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, যুবদল নেতা আব্দুল মান্নান পাটওয়ারী, বিএনপি নেতা নাজির পাটওয়ারী, জাকির হোসেন, মানিক মেম্বার, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ