ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির মহিলা সমাবেশ

ফারাবী খান
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৫ | ১২:৫৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে উত্তর হর্ণী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা জনসচেতনতা ও আলোচনা সভা শেষে গজারিয়া মহিলা মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকালে পোয়া উম্মে কুলসুম মাদ্রাসা, বটতলী সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা রাখেন এবং মহিলা সমাবেশে ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, সামাজিক উন্নয়ন কাজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের সার্বিক বিষয় জনসাধারণের মুখ থেকে শুনেন। এসময় তিনি বলেন, যদি আপনারা আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি আপনাদের আবদার গুলো আমার নিজ উদ্যোগে বাস্তবায়ন করবো। আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তাবায়ন আমরা জনগানের সাথে অঙ্গিকারবন্ধ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর যুবদল নেতা এমএ টুটুল পাটওয়ারী, মোহাম্মদ আলী, শাওন পাঠানসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ