এম.এ হান্নানকে সংসদ সদস্য হিসেবে দেখতে পাইকপাড়ায় মিছিল

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫ | ১১:৪০
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ হান্নানকে সংসদ সদস্য হিসেবে দেখতে বিক্ষোভ মিছিল করেছেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির ও অংগসহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু করে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন ইউনিয়নের গ্রামীন বাজারে। মিছিলে নেতাকর্মীরা স্লোগান’ দিতে গিয়ে বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে আগামী নির্বাচনে এমএ হান্নানকে ধানের শীষ মার্কায় নমিনেশন দিয়ে এমপি হিসেবে দেখতে চাই।
 এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোমেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, সহ-সভাপতি ইকবাল হোসেন পিন্টু কাজি, সাধারন সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক আমেনা বেগম, উপজেলা বিএনপির সদস্য লোকমান হোসেন দর্জি, ইউনিয় যুবদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক ফয়েজ আহমেদ শিপন, সদস্য সচিব আবু হাসনান নয়ন,
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত হোমেন, সাপিন খান, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান সাহেবকে ধানের শীষ মার্কায় নমিনেশন দিয়ে ফরিদগঞ্জের মানুষের সেবা করার দাবি জানাচ্ছি। তিনি এমপি না হয়েও ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাধারন মানুষের জন্য যে ভুমিকাটা রেখেছেন, তা কোন এমপি মন্ত্রিও করতে পারে নাই। তারা আরও বলেন, উপজেলার অসংখ্য মসজিদ, মাদ্রাসার ও স্কুল, কলেজ, উন্নয়নে যে ভুমিকা রেখেছেন হান্নান সাহেব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত