ফ‌রিদগঞ্জে ও‌সির বিরু‌দ্ধে মানববন্ধ‌নে বিএন‌পি নেতার বাঁধা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৫ | ৯:২৩
Link Copied Successfully!
চাঁদপুর ফ‌রিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি মোহাম্মদ শাহ আল‌মের বিরু‌দ্ধে  ফেনীর সোনাগাজীর নুসরাত হত‌্যাকা‌ন্ডের দন্ডপ্রাপ্ত‌দের স্বজনরা ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে মানববন্ধন কর‌তে গে‌লে  চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ন আহ্বায়ক , ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক  আবদুল ম‌তিন ও ফ‌রিদগঞ্জ দ‌ক্ষিন ইউ‌নিয়ন বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক মো: শাহজাহান বাঁধা দেয়। তারা মানববন্ধনকারী‌দের ব‌্যানার কে‌ড়ে নি‌য়ে গা‌লিঁগালাজ কর‌তে থাক‌লে তারা ভ‌য়ে ছত্রভঙ্গ হ‌য়ে যায়। বিএন‌পি নেতা‌দের বাঁধার কার‌নে শুরুতেই তাদের মানববন্ধন ভে‌স্তে যায়। মানববন্ধ‌নের সংবাদ সংগ্রহ কর‌তে আসা সাংবা‌দিকরাও হেনস্তার শিকার হয়।

মানববন্ধ‌নের ব‌্যানা‌রে তারা উ‌ল্লেখ ক‌রেন ফেনীর আ‌লো‌চিত নুসরাতের আত্বহত‌্যা‌কে হত‌্যায় রুপান্তর ক‌রে ১৬জন নিরপরাধী‌কে রিমা‌ন্ডে মধ‌্যযুগীয় কায়দায় নির্যাতন ক‌রে বিপুল প‌রিমান টাকা ও স্বীকা‌রো‌ক্তি আদায়কারী বর্তমান ফ‌রিদগঞ্জ থানার ও‌সি শাহ আলম ও সা‌বেক পি‌বিআই প্রধান বনজ কুমার‌কে গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ও টাকা ফের‌তের দাবী‌তে মানববন্ধন।

৩রা সে‌প্টেম্বর বুধবার বিকা‌লে ফ‌রিদগঞ্জ থানার সাম‌নে ভু‌ক্ত‌ভো‌গিনা মানববন্ধন কর‌তে চাই‌লে ফ‌রিদগ‌ঞ্জের বিএন‌পির ২‌নেতা বাঁধা প্রদান ক‌রে।

বিজ্ঞাপন

এ‌বিষ‌য়ে জান‌তে  চাঁদপুর জেলা ছাত্রদ‌লের সা‌বেক যুগ্ন আহ্বায়ক , ফ‌রিদগঞ্জ উপ‌জেলা যুবদ‌লের যুগ্ন আহ্বায়ক  আবদুল ম‌তিনের মোবাই‌ল ফো‌নে  যোগা‌যোগ কর‌তে চাই‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

ও‌সি মো: শাহ আলম ব‌লেন, আ‌মি তখন ফেনীর নুসরাত হত‌্যার তদন্ত কর্মকর্তা ছিলাম। আ‌মি তদন্ত প্রতি‌বেদন দি‌য়ে‌ছি। বিচার ক‌রে‌ছে আদালত। এখন তারা ন‌্যায় বিচার পায়‌নি তাই মানববন্ধন ক‌রে‌ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়