ফরিদগঞ্জে নতুন ভাবে নির্মিত হচ্ছে ঝুঁকিপূর্ণ কাটাখালী ব্রীজ 

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৫ | ৮:৪৩
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে ৫০ গ্রামের মানুষের ডাকাতিয়া নদী পারাপারের ভরসাস্থল কাটাখালী সেতুটি অবশেষে নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্মাণের তিনদশক পার হলেও একবারের জন্য সংষ্কার না হওয়ায় জীবনের ঝুঁিক নিয়ে পার হতে হচ্ছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কয়েকটি বাজারের ব্যবসায়ীসহ প্রায় ৫০টি গ্রামের ৩৫ থেকে ৪০ হাজার মানুষকে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে। অবশেষে মারণ ফাঁদে পরিনত হওয়ায় এই  কাটাখালী সেতুর স্থলে নতুন সেতু হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নিশ্চিত করেছে নতুন করে নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া লাইভে রয়েছে। আগামী ২০২৬ সালের অক্টোবর মাসে নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানায়, তিন দশক পূর্বে সেই সময়কার চাহিদা মোতাবেক ডাকাতিয়া নদীর উপর কাটাখালী সেতুটি নির্মিত হয়। সময়ের পরিক্রমায় এটির আর সংস্কার না হওয়ায় এটি পুরো জরাজীর্ণ হয়ে পড়েছে। নির্মাণের তিন দশক পার হলেও সংস্কার কিংবা মেরামত হয়নি গুরুত্বপূর্ণ এই সেতুটি। ফলে ক্ষয়ে গেছে সেতুর পিলার, ভেঙে পড়েছে পাটাতন, রেলিংয়েরও একই অবস্থা। সেতুর মাঝ বরাবর এসে আটকে যাচ্ছে অটোরিকশা। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকলেও প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকিতে নিয়ে প্রায় ৫০ গ্রামের ৩৫ থেকে ৪০ হাজার মানুষ সেতু পার হতেন।
স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন কবির জানান, নির্মাণের পর গত ৩০ বছরে একবারও মেরামত কিংবা সংস্কার হয়নি এই সেতু। তারপরও বিকল্প পথ না থাকায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, প্রায় ৮ কোটি ব্যয়ে বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর জেলা গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর উপর কাটাখালী বাজার হয়ে ফরিদগঞ্জ আরএইচডি-রামপুর জিসি-তে ৬৪.১০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এটি ইতঃমধ্যেই টেন্ডার লাইভে রয়েছে। সবকিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন চলতে বছরের অক্টোবর মাস থেকে নির্মাণ কাজ শুরু হয়ে আগামী ২০২৬ সালে  অক্টোবর মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমদ বলেন, কাটাখালী পুরাতন সেতুর স্থানে নতুন সেতু কোন স্থানে নির্মিত হবে, সেই লক্ষ্যে কয়েকদিন পুর্বে প্রকল্পের পিডি সিরাজুল ইসলাম সেতুর স্থান পরিদর্শন করে গিয়েছেন। আমাদের ইচ্ছে ছিল কাটাখালী সেতুর স্থানে একটি দৃষ্টিনন্দন সেতুর করা। কিন্তু নির্মাণ ব্যয় বৃদ্ধির কারণে সেই উদ্যোগ থেকে সরে এসে গার্ডার ব্রীজ নির্মিত হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত