
মতলব দক্ষিণে এমআরপিসি’র নারায়নপুর পৌর কমিটির ত্রৈমাসিক আলোচনা সভা


চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভায় নিরাপদ অভিবাসন সিসিডিএ’র আয়োজনে এমআরপিসি’ র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট )দুপুরে নারায়নপুর পৌরসভার রানা মিয়ার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। নারায়নপুর পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে সিসিডিএ’র সোশ্যাল মোবিলাইজার মহিমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার সিসিডি’র কো-অর্ডিনেটর শামীমা আক্তার।
সভায় বক্তারা অভিবাসন (পরদেশবাসী) সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক নারী-পুরুষ বিশ্বের বিভিন্ন দেশে আসা যাওয়া করে থাকে তাদের কর্মসংস্থানের জন্য। অনেকে বৈধ উপায়ে আবার কেউ কেউ বৈধ কাগজপত্র বিহীন এ সুযোগ গ্রহন করে থাকে। কিন্তু অবৈধ অভিবাসনকালে একজন রেমিটেন্স যোদ্ধার জন্য খুবই ঝুঁকির্পূণ। তাই সঠিক প্রক্রিয়ায় দেশের বাহিরে যেতে হবে এমন পরামর্শ দেন বক্তারা ।


বক্তাগণ অভিবাসনে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যান প্রশিক্ষণ ছাড়া। ফলে তারা ভালো কাজের সুযোগ পান না, এমনকি বিভিন্ন সময়ে হয়রানির শিকারও হন রেমিটেন্স যোদ্ধারা। প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ প্রবাসী বিদেশের মাটিতে গেলে তারা ভালাে মানের কাজ করতে পারেন। এতে বেশি বেশি টাকার আয় উপার্জন করতে পারবেন। রেমিটেন্সের সুফল অর্জনে বড় ভূমিকাও রাখবেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, সদস্য ওয়ালী উল্লা মাস্টার, ইকবাল প্রধান, জাকির প্রধান, সাইজ উদ্দিন প্রমূখ।








