মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৬ | ১০:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৬৩ টি ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮ নভেম্বর বিকেল ও সন্ধার পর মতলব পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের সমন্বয়ে ৭টি স্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে শত শত নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মতলব পৌরসভার মুন্সীরহাট বাজার,পানির ট্যাংকি বাইপাস সড়ক,মতলব সেতুর টোলপ্লাজায়, মতলব বাজারে এবং ৬ ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও বাজার, নারায়ণপুর বাজার ও জোড়পুল বাজারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারা দেশে অগ্নিসংযোগ,মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিক্ষোভ মিছিল মতলব -গৌরীপুর পেন্নাই সড়ক ও স্ব স্ব এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির।এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তার বলেন, জনমনে আতঙ্ক ছড়াতে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়াতে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে দীপু মনির বাসা ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ মতলব দক্ষিণে ৬৩ ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা শেষ চারে দুর্দান্ত লড়াই, মতলব দক্ষিণকে হারিয়ে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ডিসি আহমেদ জিয়াউর রহমান পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, এলাকায় মানবন্ধন চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা ফরিদগঞ্জে পূবালী ব্যাংকের ২৯১তম উপশাখার শুভ উদ্বোধন শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ