লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১০, ২০২৫ | ৯:০২
Link Copied Successfully!
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধনের একাংশ -- পপুলার বিডিনিউজ
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র নতুন অফিস উদ্বোধন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় ফরিদগঞ্জ সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ডা.আবুল কালাম আযাদ।
রোববার (১০ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ লেখক ফোরাম কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত।
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল ইসলাম ফরহাদ’র সভাপতিত্বে, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.আবুল কালাম আযাদ।
এ সময় তিনি বলেন,‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আর সেই সুন্দর বাসযোগ্য বাংলাদেশের উপকরণ হলো এখানে যারা উপস্থিত আছে তারা। আজকের শিশুই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। অতএব, সকল ধরনের অসুন্দর কাজ এবং পরিবেশ থেকে আমাদের শিশুদের হেফাজতে রাখতে হবে। তাদেরকে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে গড়ে তুলতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে আপনার শিশু যাতে ডিভাইসে আক্রান্ত না হয়।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সাবেক সভাপতি কাউসার আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, দপ্তর সম্পাদক মো. টিটু হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মিতু রানী দেবনাত প্রমুখ।
ফরিদগঞ্জ লেখক ফোরাম’র বর্তমান কার্যালয় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ অভিমুখী সড়কের পাশে, যাকে রূপসা রাস্তার মোড় বলা হয়ে থাকে। সাবেক ঝর্ণা হাসপাতালের বিপরীত পাশের ভবনের ২য় তলায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত