আইডি কার্ডে নেই রক্তের গ্রুপ ও অভিভাবকের তথ্য!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ৫:৪৫
Link Copied Successfully!

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা দিতে সমস্যা দেখা দেয়, কারণ তাদের আইডি কার্ডে ছিল না রক্তের গ্রুপ, অভিভাবকের নাম বা যোগাযোগের নম্বর। যদিও সবার গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, সেখানে শুধুমাত্র নাম, শ্রেণি ও একটি কোড নম্বর ছিল- যা দিয়ে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা বা চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।

এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে কীভাবে এত গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত থাকতে পারে? ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে।

হতাহত শিক্ষার্থীদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ঝোলানো থাকলেও তা কোনো কাজে আসেনি। তাতে ছিল না রক্তের গ্রুপ, অভিভাবকের নাম-পরিচয় কিংবা যোগাযোগের নাম্বার। এতে শিক্ষার্থীদের পরিচয় শনাক্তসহ চিকিৎসা শুরু করতে দেরি হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, ‘আহতদের অনেকেই অজ্ঞান ছিলেন, ফলে তাদের রক্তের গ্রুপ বা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়েছে।’

একজন অভিভাবক, হ্যাপি আক্তার, বলেন, ‘এত বড় প্রতিষ্ঠানের আইডি কার্ডে কোনো জরুরি তথ্য না থাকা চরম দায়িত্বজ্ঞানহীনতা।’

মাহমুদুল নয়ন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আইডি কার্ডে এমন তথ্য থাকা উচিত যাতে জরুরি প্রয়োজনে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা যায়। কেবল কোড নম্বর দিয়ে হাসপাতালের পরিবেশে কাউকে শনাক্ত করা দুঃসাধ্য।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল (এডমিন) মো. মাসুদ আলম জানান, ‘পূর্বে নির্ধারিত ফরম্যাট অনুযায়ীই আইডি কার্ড তৈরি হতো, তবে সাম্প্রতিক ঘটনার পর তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ভবিষ্যতে আইডি কার্ডে প্রয়োজনীয় সব তথ্য যুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়