
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা


ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি ও বিআইডব্লিউটিএ চাঁদপুরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রত্যেক হোটেলের সামনে নির্ধারিত স্থানে মায়লা ফেলার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে। যা প্রতিদিনই পরিষ্কার করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার পরিবেশন করতে হবে। স্টাফদের কে নির্দিষ্ট পোশাক পরিধান করাতে হবে। হোটেলের ভিতরে এবং বাহিরে পরিষ্কার করতে হবে, কোনভাবেই যেন ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। আগামীকাল থেকে জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের যৌথ অভিযান চলবে ডেঙ্গু মশার বিরুদ্ধে।
সভায় বক্তব্য রাখেন,উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁদপুর ও পৌর প্রশাসক দেবাষীশ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএ মোঃ কামরুল ইসলাম, বিআইডব্লিউটিএ চাঁদপুরের পরিবহন পরিদর্শক মোঃ মান্নান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি
হাজী নুরুল আলম লালু, সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার, মোঃ জিল্লুর রহমান বেপারী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আজাদ মিয়া, সহ-সভাপতি সম্পদ সাহা,যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আখন,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাহিদুল হক মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান অপু, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মোঃ মহসিন আখন্দ, মোঃ ফারুক হোসেন ম্যানেজার মৌসুমী সুইট, মোঃ লিটন স্বত্বাধিকারী কাশ্মীরী সুইট অ্যান্ড লাইভ বেকারি, প্রতিনিধি আবরার হোটেল এন্ড রেস্টুরেন্ট সহ বাংলাদেশের হোটেল রেস্তোর মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





























