চাঁদপুরে মাঝরা পোকার আক্রমণে দিশেহারা আখ চাষীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৫ | ৭:১৬
Link Copied Successfully!
চাঁদপুরে সবচেয়ে বেশি আখের চাষাবাদ হয় ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও ও লোহাগড় এ দুই গ্রামে। জেলায় এ বছর ৬৭৭ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। যা বিগত বছরগুলো তুলনায় বেশি। তবে এবার আখ চাষীরা বাড়ন্ত আখে তিন ধরণের পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন। একই অবস্থা পুরো ফরিদগঞ্জ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায়।
সুস্বাদু আর রসালো জাতের এই আখে পোকার আক্রমণ হলে ফলন আবাদের খরচ মেটাতে হিমশিম খেতে হবে বলে শংকা চাষীদের। এখনই পোকার আক্রমণ রোধ করা না গেলে একটা সময় পুরো আখটাই পঁচে বিনষ্ট হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের।
আখ চাষী আব্দুল কাইয়ুম জানান, চাঁদপুর জেলা হলো আখ চাষের জন্য বিখ্যাত। আখ অত্যন্ত সুস্বাদু, কিন্তু এখন যে বিভিন্ন সময়ে আখের মধ্যে মাঝরা পোকা, সেমি পোকা আরো নাম না জানা অনেক পোকা আক্রমণ করে। বাজার থেকে আমরা যে কীটনাশক ব্যবহার করি তা তেমন কোনো কাজ করে না। সরকারি বেসরকারিভাবে সরকার থেকে কোনোরকম সহযোগিতা পাই না। সেমি পোকা আক্রমণ করে আখের মাঝখান দিয়ে ছিদ্র করে আখের ডিগগুলো মরে যায়। একসময় পুরো আখটাই পঁচে যায়, নষ্ট হয়ে যায়। তারপর দেখা গেছে আখের মধ্যে শিসে ধরে পুরো আখটাই মারা যায় একসময়।
হালিম মিয়া নামের আরেকজন জানান, একটা পোকা আছে সাদা, এই পোকাটা পাতাগুলা দলা করে ফেলে, মুচড়িয়ে দলা করে নেয়। আরেকটা হলো কালো পোকা, এই পোকাটা সরাসরি যায় আখের ভেতরে। আখগুলাকে নষ্ট করে ফেলে। আরেকটা পোকা হলো এই পাতাগুলা সব খেয়ে ভেতরে ঢুকে যায়, এই তিন জাতের পোকায় এখন আখের সব থেকে বেশি ক্ষতি করছে।
আখের পোকা ধরলে আখের গোড়া নষ্ট হয়ে যায়। এভাবে ধীরে ধীরে পুরো আখ নষ্ট হয়ে পড়ে। কৃষি অফিসের কোন কর্মকর্তার পরামর্শ বা দেখা পান না বলে অভিযোগ চাষীদের।
রফিকুল ইসলাম নামের এক চাষী জানান, পোকার জন্য আখের ব্যপক ক্ষতি হচ্ছে। এসবের জন্য কৃষি বিভাগতো কোনো ব্যবস্থাই নেয় না, কৃষি বিভাগের লোক দেখিও না।
এবার আখে মাঝরা পোকার আক্রমণটা একটু বেশি। মাঝরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত কৃষকদের পরামর্শ দিতে উপ-কৃষি কর্মকর্তারা দিক-নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান আবাদ।
তিনি বলেন, এ বছর চাঁদপুর জেলায় ৬৭৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যা গত বছরের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। এই আখটা মূলত ফরিদগঞ্জ এবং চাঁদপুর সদর এই দুই উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়। তবে এ বছর আখের মাঝরা পোকার আক্রমণটা একটু বেশি দেখা দিয়েছে।
সেক্ষেত্রে উপজেলা কৃষি অফিসার এবং মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত যেন কৃষকদের পরামর্শ দেয় যাতে মাঝরা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার যায়।
কর্মকর্তা আরো বলেন, মাঝরা পোকার আক্রমণের পরবর্তীতে আখে আরেকটা রোগ হয়, যেটা রেডজোন। সে ব্যপারে চাষীদের আগাম প্রস্তুতিমূলক হিসেবে পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে কৃষকরা আখ সহজে ঘরে তুলতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ