প্রশাসক ও কম্পিউটার অপারেটর দিয়ে চলছে পৌরসভা, দেড় বছর মিলছে না অনলাইনে সেবা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৫ | ১০:০১
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুটো পৌরসভার একটি হলো নারায়ণপুর পৌরসভা। কাগজে-কলমে নবগঠিত এই পৌরসভার জীরর্ণশীর্ণ দোচালা ঘরেই চলছে সেবা কার্যক্রম। একজন প্রশাসক আর কম্পিউটার অপারেটর দিয়ে চলছে অর্ধলক্ষ মানুষের নাগরিক সেবার কাজ।
তার উপর দেড় বছর ধরে অনলাইনে মিলছে না জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ। বিদ্যালয়গামী ছেলে-মেয়েদের জন্মনিবন্ধন আর বিদেশগামীরা পাসপোর্টের কাজ করতে না পেরে চরম ক্ষুব্দ। নবগঠিত এই পৌরসভা এখন হয়ে উঠেছে গলার কাঁটা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, পৌরসভা হওয়া থেকে অধ্যবদি পৌরসভার সাধারণ নাগরিকরা সেবা থেকে শতভাগ বঞ্চিত। নাগরিক সেবা বলতে জন্ম নিবন্ধন সেবা তো টোটালি নেই। তারপর বিশেষ করে বাজারের ট্রেড লাইসেন্স তো মারাত্মক বিষয়। ট্রেড লাইসেন্স নেয়া খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রেড লাইসেন্স নেয়া, জন্ম নিবন্ধন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে  যারা বিদেশগামী তাদের অনেক কাগজপত্র পৌরসভাকেন্দ্রীক। তাদের কাগজপত্র দ্রুত হাতে পাওয়া খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।
খাদিজা বেগম জানান, জন্মনিবন্ধন অনলাইন করতে পারি না, বাচ্চাদের টিকাও দিতে পারি না। জন্মনিবন্ধন ছাড়া তো টিকা দেয়া যায় না। এখন অনলাইন যদি চালু হতো তাহলে তো জন্মনিবন্ধন করতে পারতাম। বাচ্চার বয়স বাড়লে নাকি জন্মনিবন্ধন করতে টাকা বেশি লাগে। এখন বাচ্চাদের তো জন্ম হওয়ার সাথে সাথে জন্মনিবন্ধন করা উচিৎ।
আবদুল কুদ্দুস নামের আরেকজন জানান, এখানে আসছি জন্মনিবন্ধনের জন্য। নাতিনের বয়স হইছে দেড় বছর। ৬ মাসে থেকেই শুরু করছি এই আসা-যাওয়া। কোনো মিলে পাইতেছি না। কোনো কার্যকলাপ করতেছে না। ছেলে ও বৌ যাবে বাহিরে, এখন নাতনি কি রেখে যাবে নাকি? এই জন্মনিবন্ধনের জন্য তো নাতীনের কিছু হচ্ছে না।
সরজমিনে গিয়ে দেখা যায়  ভোটার আইডি, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নারী-পুরুষের ভীড়। কেউ বিদেশগামী, বয়স্কভাতা, মাতৃত্বভাতা, ট্রেড লাইসেন্স আবার কেউ সন্তানকে স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধনের প্রসঙ্গ নিয়ে কম্পিউটার অপারেটরের চারপাশ ঘিরে আছেন। এটি নারায়াণপুর পৌরসভার প্রতিদিনের ভোগান্তির চিত্র।
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কম্পিউটার অপারেটর মো. নজরুল ইসলাম, কম্পিউটার অপারেটর জানান, এখানে নাগরিক যে সেবাগুলো যেমন সর্বপ্রথম যে সেবাটা জন্মনিবন্ধন কার্যক্রম দেড় বছর যাবত বন্ধ আছে। প্রত্যেকটা নাগরিক বিদেশ, চাকরি, বাচ্চাদের জন্মনিবন্ধনে ভর্তি বা স্কুলে ভর্তি করার জন্য জন্মনিবন্ধন প্রতিদিন প্রয়োজন হয়। প্রতিদিনই আমাদের কাছে লোকজন খুব যন্ত্রণা করতেছে। কিন্তু আমরা জন্মনিবন্ধনের সেবা দিতে পারতেছি না। আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে পারতেছে না মন্ত্রনালয় থেকে। সে বিধায় আমরা জন্মনিবন্ধন কার্যকম চালু করতে পারতেছি না।
উপজেলা সামলিয়ে মাঝে মাঝে ছুটে যান পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রস্তাবিত ওয়ার্ড নাম্বারের গ্যাজেট করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়। একাধিকবার যোগযোগ করেও সাড়া পাচ্ছে না। এতে অনলাইনে নাগরিক সেবাগুলো চালু করা সম্ভব হয়ে উঠছে না বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক মো. আমজাদ হোসেন।
তিনি জানান, আমাদের জন্মনিবন্ধন সনদটি সেটি হচ্ছে বেসিক্যালি অনলাইনেই দেওয়া হয়। আমাদের যে প্রস্তাবিত ওয়ার্ড নাম্বারের যে গ্যাজেট করার জন্য আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সাড়া পাইনি বা আমাদের যে গ্যাজেট হওয়ার কথা সেটি হয়নি। না হওয়াতে আমরা অনেকবারই যোগাযোগ করেছি ভার্চ্যুয়ালি বা মুঠোফোনে যোগাযোগ করেছি কিন্তু কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। আশা করছি জিও কোড পেয়ে গেলে আমাদের জন্মনিবন্ধন আইডি টা ক্রিয়েট হবে এবং আমরা নাগরিক সেবা যেটি জন্ম নিবন্ধন দিতে পারবো।
এদিকে ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারপর ইউনিয়ন ও পৌরসভা নিয়ে পক্ষ-বিপক্ষের দায়ের করা মামলা ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর খারিজ করে নারায়ণপুর পৌরসভা বহাল রেখে পৌরসভার পক্ষে রায় ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে পৌরসভার কার্যক্রম চলেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত