গাছ থেকে পড়ে ষাট বছরের বৃদ্ধের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৫ | ৭:২৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে ফারুক চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক চৌধুরী ওই গ্রামের চৌধুরী বাড়ির মৃত ইউসুফ চৌধুরীর ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, ফারুক চৌধুরী কৃষি কাজ করে বৃদ্ধা মা, স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ ৬ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ঘটনারদিন নিজেদের বাড়ির নিজ মালিকানাধীন একটি জারুল গাছের ডাল কাটতে গাছে উঠেন তিনি। এসময় অসাবধানতা বশতঃ গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তার ভাই হান্নানসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ফারুক চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আদরের ছেলের এমন করুন মৃত্যুতে পাগল প্রায় শতবর্ষী মা আরফতের নেছা, কিছুক্ষণ পর পর ছেলের শোকে মুর্ছা যাচ্ছেন তিনি। ফারুক চৌধুরীর এমন করুন মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মাঝে বইছে শোকের মাতম।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত