ফরিদগঞ্জের রূপসায় হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৫ | ৭:২১
Link Copied Successfully!
রূপসায় উত্তর ইউনিয়নে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন -- পপুলার বিডিনিউজ
জমি সংক্রান্ত বিরোধ নিজেদের স্বজনদের সাথে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু এই ঘটনাকে পাশ কাটিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে বা মামলা দিয়ে হয়রানি করছে স্বজন ও এলাকার লোকজনদের। ফলে বাধ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের রূপসা-ফরিদগঞ্জ সড়কে মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৫) এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলমদের বাড়িতে সেলিমগংদের সাথে তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু জমি সংক্রান্ত ঝামেলাকে পাশ কাটিয়ে সেলিমগংরা ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে স্বজনদের পাশপাশি আশপাশের লোকজনকেও হয়রানি করছে। ভিত্তিহীন মামলা ও মিথ্যা অভিযোগ তুলে হয়রানি চরম পর্যায়ে নিয়ে গিয়েছে।
সর্বশেষ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) বিকালে তাদের সাথে কোন ধরনের ঘটনা না ঘটলেও তাদের মারধর ও হামলা করেছে এমন অভিযোগ উঠিয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে ঘটনার কোন সত্যতা খুঁজে পায়নি। তাই তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তারা সেলিম গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পশ্চিম রুপসা এলাকার বাসিন্দা আবদুল হান্নান (সাবেক বিডিআর), তাহসিফ ফাহাদ, আবু তাহের, হাসিনা বেগমসহ আরো অনেকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ