কচুয়ায় শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৭:৩৩
Link Copied Successfully!
মাঝিগাছা আব্দুল মবিন উচ্চ বিদ্যালয় ও পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র। -- পপুলার বিডিনিউজ
কচুয়ায় এসএসসি ,দাখিল ও ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে কচুয়ায় ১২ টি কেন্দ্রে  এই পরীক্ষা শুরু হয়।
এবছর উপজেলায় এসএসসি পরীক্ষায় ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩,২৬৬ জন, অনুপস্থিত ছিল ৬৭ জন।
ভোকেশনাল ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৬৪ জন, অনুপস্থিত ছিল ৪ জন।
দাখিল ৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১,৩৫৭ জন, অনুপস্থিত ছিল ৪৮ জন।
তন্মধ্যে বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে নাছিম আহমেদ নামে এক শিক্ষার্থী অসুদোপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে আশিক নামে একজনকে ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ৪,০০০ টাকা জরিমানা করেছেন এসি ল্যান্ড বাপ্পী দত্ত রনি।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে সকাল থেকেই তৎপর ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তাঁর দিক নির্দেশনায় উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তারা ও ছিল তৎপর এবং তাদেরকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। এরই অংশ হিসেবে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,মনোহরপুর ফাজিল মাদ্রাসা,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ সকলকে পরীক্ষা নকলমুক্ত,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
কচুয়ায় নকলমুক্ত,শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসায় ভাসছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা