কচুয়ায় এসএসসি ,দাখিল ও ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে কচুয়ায় ১২ টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এবছর উপজেলায় এসএসসি পরীক্ষায় ৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩,২৬৬ জন, অনুপস্থিত ছিল ৬৭ জন।
ভোকেশনাল ২ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৬৪ জন, অনুপস্থিত ছিল ৪ জন।
দাখিল ৩ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১,৩৫৭ জন, অনুপস্থিত ছিল ৪৮ জন।
তন্মধ্যে বিতারা আলিম মাদ্রাসা কেন্দ্রে নাছিম আহমেদ নামে এক শিক্ষার্থী অসুদোপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে আশিক নামে একজনকে ১৪৪ ধারা ভঙ্গ করার দায়ে ৪,০০০ টাকা জরিমানা করেছেন এসি ল্যান্ড বাপ্পী দত্ত রনি।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে সকাল থেকেই তৎপর ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তাঁর দিক নির্দেশনায় উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তারা ও ছিল তৎপর এবং তাদেরকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। এরই অংশ হিসেবে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,মনোহরপুর ফাজিল মাদ্রাসা,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় ও আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ সকলকে পরীক্ষা নকলমুক্ত,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
কচুয়ায় নকলমুক্ত,শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসায় ভাসছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।