কচুয়ার ভূঁইয়ারা উ’বিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৫:০৭
Link Copied Successfully!
ভূঁইয়ারা উ'বির বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। -- পপুলার বিডিনিউজ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রখ্যাত আলেম দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাও. শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে । পরীক্ষার হলে কোন প্রকার অনৈতিক সুবিধার সুযোগ নেই। তোমাদের সাফল্য অত্র  প্রতিষ্ঠান ও অভিভাবকদের সুনাম বয়ে আনবে। তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাকির উল্লাহ শাজুলিসহ প্রমুখ ।
এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু