কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রখ্যাত আলেম দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব মাও. শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে । পরীক্ষার হলে কোন প্রকার অনৈতিক সুবিধার সুযোগ নেই। তোমাদের সাফল্য অত্র প্রতিষ্ঠান ও অভিভাবকদের সুনাম বয়ে আনবে। তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাকির উল্লাহ শাজুলিসহ প্রমুখ ।
এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে। মিলাদ ও দোয়া শেষে শিক্ষার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।