গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

ফারাবী খান
আপডেটঃ মার্চ ২৭, ২০২৫ | ১:২৫
Link Copied Successfully!
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকালে গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আসাদুজ্জামান খাঁন কালুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন জিলন পাটওয়ারী’র পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ নাছির হোসেন পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। বিএনপি এ দেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দল। গত ১৭ বছরে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ সর্বদা ফরিদগঞ্জের গরীব-দুঃখী-মেহনতি মানুষসহ সকল পর্যায়ের মানুষকে ভালোবাসেন। আমরা সকলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দোয়া করবো, আগামী নির্বাচনে যেন পুনরায় লায়ন মোঃ হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেয়ে এমপি হতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য মো: ফজলুর রহমান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফেয়ার আহম্মেদ গাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান টিপু, সাবেক কলেজ ছাত্রনেতা আবু জাফর, ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শাহ-আলম পাটওয়ারী, আ্যডভোটেক ইমরান, চাঁদপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি খোরশেদ আলম মানিক, বিএনপি নেতা ইসমাইল তালুকদার, ইউপি সদস্য মাছুম,
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আখন্দ সুজন, সাধারণ সম্পাদক রাসেল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক প্রচার সম্পাদক রতন পাল, নসু ভূঁইয়া, যুবদলনেতা রহিম তালুকদার, ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান, ইউনিয়ন ছাত্রনেতা রাসেল গাজী, রাইসুল ইসলাম, সালাউদ্দিন, জনি বেপারী, বাছির মোল্লিক, সৈকত, ফারুখ বেপারী, ফয়সাল বেপারী সহ প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ