আজ রাতের আকাশে দেখা যাবে গ্রহাণু আইরিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৫ | ৬:৪৬
Link Copied Successfully!

আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাদেশের আকাশে বেশ কিছু চমক দেখা যাবে। তাই খালি চোখে বা ছোট টেলিস্কোপ ও বাইনোকুলারের সাহায্যে সহজেই বিভিন্ন গ্রহাণু, গ্রহ ও অন্য মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

সন্ধ্যার প্রথম ভাগেই আকাশে গ্রহাণু আইরিস দেখা যাবে। সূর্যাস্তের প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে মীন তারকামণ্ডলে ছোট টেলিস্কোপে দৃশ্যমান হবে এই গ্রহাণু।

গ্রহাণু আইরিন মধ্যরাত থেকে রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত মিথুন তারকামণ্ডলে দেখা যাবে। গ্রহাণু আইরিন ১৮৫১ সালে জ্যোতির্বিজ্ঞানী জন রাসেল হিন্দ আবিষ্কার করেন। এটি একটি এস-শ্রেণির গ্রহাণু, যার গঠন মূলত সিলিকেট ও ধাতব পদার্থের মিশ্রণে তৈরি। এর ব্যাস প্রায় ১৫২ কিলোমিটার। এই গ্রহাণু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৪ বছর ৩ মাস সময় নেয়। এই গ্রহাণু সূর্যালোক প্রতিফলিত করে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে বলে সহজেই পর্যবেক্ষণ করা যাবে।

বিজ্ঞাপন

গ্রহাণু ম্যাসালিয়া রাত ৮টা ৫৪ মিনিটে মেষ তারকামণ্ডলে দেখা যাবে। এ ছাড়া ইউরেনাস গ্রহ যেকোনো বাইনোকুলারের সাহায্যে দেখা যাবে রাত ৯টা ৪৬ মিনিট পর্যন্ত। বৃহস্পতি গ্রহ খালি চোখে রাত ১১ টা ২০ মিনিট পর্যন্ত এবং গ্রহাণু ইজেরিয়া রাত ১১টা ৫৯ পর্যন্ত ছোট টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে। গ্রহাণু ইউনোমিয়া রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত বৃষ তারকামণ্ডলে দেখা যাবে।

মধ্যরাতে মঙ্গল গ্রহ খালি চোখে রাত ২টা ৪ মিনিট পর্যন্ত মিথুন তারকামণ্ডলে দেখা যাবে। গ্রহাণু অ্যাম্ফিট্রাইট রাত ৩টা ৪০ মিনিট পর্যন্ত ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে কর্কট তারকামণ্ডলে। গ্রহাণু ফ্লোরা ভোর ৫টা ৩৯ মিনিট পর্যন্ত সিংহ তারকামণ্ডলে দৃশ্যমান হবে। গ্রহাণু মেলপোমেন ভোর ৬টা ৪ মিনিট পর্যন্ত কন্যা তারকামণ্ডলে দেখা যাবে।

ভোরেও আকাশে বেশ কিছু গ্রহাণুর দেখা মিলবে। গ্রহাণু ডেম্বোস্কা রাত ১০টা ৮ মিনিট থেকে সকাল ৮টা ৪৭ মিনিট পর্যন্ত তুলা তারকামণ্ডলে এবং গ্রহাণু ভেস্তা সকাল পর্যন্ত তুলা তারকামণ্ডলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি